Wednesday, May 19, 2021

আতঙ্ক থাকলেও ফ্লোর প্রত্যাহারের প্রভাব ইতিবাচক

আতঙ্ক থাকলেও ফ্লোর প্রত্যাহারের প্রভাব ইতিবাচক: blooger_Thumbপুঁজিবাজারে ৬৬ কোম্পানির সর্বনিম্ন মূল্য বা ফ্লোর প্রাইস প্রত্যাহার নিয়ে আতঙ্ক তৈরি হলেও দেড় মাস পর হিসেব করলে দেখা যাবে, প্রায় অর্ধেক পরিমাণ…

Monday, March 22, 2021

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর চেষ্টায় থামল পতন, বাড়ল ভরসা

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর চেষ্টায় থামল পতন, বাড়ল ভরসা: blooger_Thumbপ্রথমদিন লকডাউনের গুজব, পরদিন সাধারণ ছুটির। পতনমুখি পুঁজিবাজারে পর পর বড় পতনে ছড়ায় আতঙ্ক। নড়েচড়ে বসে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সরকারের পক্ষ…

Sunday, March 2, 2014

ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী পুঁজিবাজার হবে বিনিয়োগ উপযোগী :                                
ড. মোহাম্মদ আবদুুল মজিদ


পুঁজিবাজারে নতুন কোম্পানিগুলো যেন ডিএসইর পাশাপাশি সিএসইতেও তালিকাভুক্ত হতে আগ্রহী হয় এজন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা হবে। পূর্বের সিদ্ধান্তগুলো পর্যালোচনা করে কিভাবে ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী পুঁজিবাজারে সিএসই’র গ্রহনযোগ্যতা বাড়ানো যায় তাই হবে নতুন কমিটির প্রথম লক্ষ্য। একই সঙ্গে পুঁজিবাজারে ডিমিউচুয়ালাইজেশন কর্মকাঠামো ও প্রক্রিয়া  সঠিক বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেয়া হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নব নিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুুল মজিদ চলমান দায়িত্বকে দেখছেন দুটি পর্যায়ে। একটি চ্যালেঞ্জ, অপরটি সুযোগ। এমন নানা বিষয়ে আলোকিত বাংলাদেশের সঙ্গে একান্ত আলাপ চারিতায় জানালেন পুঁজিবাজার নিয়ে তার আগামী পরিকল্পনা। সাক্ষাতকার নিয়েছেন আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন।

Wednesday, November 6, 2013

পুঁজিবাজারে আসছে ঋণ খেলাপীরা

*একমির চেয়ারম্যান ঋণ খেলাপি
*তালিকাভুক্ত না করতে অর্থমন্ত্রীর কাছে আল আরাফা ব্যাংকের চিঠি

সাখাওয়াত হোসেন
নতুন কোম্পানির নামে পুঁজিবাজারে আসছে ঋণ খেলাপীরা। আর এর সুযোগ করে দিচ্ছে খোদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইপিও’র মাধ্যমে পুঁজিবাজারে আসতে চাওয়া দ্যা একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান ঋণ খেলাপি বলে অর্থমন্ত্রীকে জানিয়েছে আল আরাফাহ ব্যাংক। ব্যাংকটি বলেছে, কোম্পানিটির চেয়ারম্যান এবং একজন শেয়ার হোল্ডার ঋণ খেলাপি হওয়ায় কোম্পানিটি যাতে পুঁজিবাজারে আইপিও মাধ্যমে অর্থ উত্তোলন করতে না পারে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছে। অর্থমন্ত্রী এর প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নির্দেশ দিয়েছে বিএসইসিকে। তা সর্ত্বেও উক্ত কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য অনুমোদনের পক্রিয়া শুরু করেছে বিএসইসি।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, আইপিওর মাধ্যমে যেসব কোম্পানিকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়, সেই সব কোম্পানির সব পরিচালক, স্পন্সর ডিরেক্টর ঋণ খেলাপী সহ সংশ্লিষ্ট সব বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরই আইপিও অনুমোদন দেয়া হয়। এই কোম্পানির ক্ষেত্রেও তাই করা হবে। তবে বাংলাদেশ ব্যাংকের কাছে ্দ্যা একমি ল্যাবরেটরিজ সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে কিনা তা তিনি জানেন না বলে জানান। 

Saturday, October 19, 2013

পিপিপি’র আওতায় পটুয়াখালীতে হচ্ছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর

সাখাওয়াত হোসেন
পাবলিক প্রাইভেট পাটনার্শীপ (পিপিপি)’র আওতায় পটুয়াখালী জেলার রাবনাবাদ চ্যালেনে স্থাপন করা হচ্ছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর। প্রাথমিকভাবে এই বন্দরের রক্ষনা বেক্ষনের দায়িত্ব থাকছে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে। নতুন এই বন্দরের নামকরণ করা হয়েছে পায়রা সমুদ্র বন্দর। এজন্য পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ আইন,২০১৩ নামে একটি খসড়া নীতিমালা প্রনয়ন করা হয়েছে। সকল পক্ষের আলোচনা সাপেক্ষে ইতোমধ্যে তা সচিব কমিটিতে অনুমোদন দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বার্ষিক গড় মাথা পিছু আয় উন্নয়নশীল ১০৯ দেশের মধ্যে বাংলাদেশ ৩৫তম

নিজস্ব প্রতিবেদক: বার্ষিক গড় মাথা পিছু আয়ের দিক দিয়ে বিশ্বের ১০৯টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম। ২০০৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সবচেয়ে কম থেকে বেশি ক্রম পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে। উন্নয়নশীল দেশের মধ্যে সবচেয়ে কম বার্ষিক গড় মাথাপিছু আয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর ৯৭.৪ ডলার। এবং সবচেয়ে বেশি মাথাপিছু আয় উরুগুয়ে ৭৭৫৮.৮ মার্কিন ডলার।

প্রাইভেটাইজেশন কমিশনের সমীক্ষায় যুক্ত হচ্ছে আরো ৮৫টি রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান

সাখাওয়াত হোসেন
রাষ্ট্রায়ত্ব ৩৯টি প্রতিষ্ঠানের অব্যবহৃত ও উদ্বৃত্ত জমির সমীক্ষা প্রতিবেদনের ইতোমধ্যে সম্পন্ন করেছে প্রাইভেটাইজেশন কমিশন। তবে এতে নতুন ভাবে আরো যুক্ত হচ্ছে ৮৫টি রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। সম্পন্ন হওয়া প্রতিবেদনের সার্বিক বিষয়ে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে প্রশংসীত হলেও অনুমোদন দেয়া হয়নি। বলা হয়েছে, সমীক্ষার বাইরে থাকা রাষ্ট্রায়ত্ব বাকি প্রতিষ্ঠানগুলোরও এমন সমীক্ষা করা প্রয়োজন। সমীক্ষা কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিমাসের শেষ কার্যদিবসে মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে কমিশনকে সাতটি বিষয়ে সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বেসরকারিকরনে সাড়ে চার বছরে তালিকাভুক্ত হয়নি কোনো প্রতিষ্ঠান

সাখাওয়াত হোসেন সুমন:
রাষ্ট্রীয়ত্ব লোকসানী, বন্ধ প্রতিষ্ঠান চালু করতে গত সাড়ে তিন বছরে প্রাইভেটাইজেশন কমিশনের অর্জন শূন্য। এই সময়ে কোন প্রতিষ্ঠান বেসরকারীকরনের জন্য তালিকাভুক্ত হয়নি। আর যে চারটি প্রতিষ্ঠান বেসরকারীখাতে ছেড়ে দেয়া হয়েছে তাও আগের সরকার প্রচেষ্টার সুফল। বেসরকারীকরনের তালিকায় থাকা ২৫টি প্রতিষ্ঠান এখনও আলোর মুখ দেখেনি। এই সময়ে অর্জন শুধু লীজ নীতিমালা তৈরি আর কমিশনের আইন পরিবর্তনের উদ্যোগ। বাকি সময় অতিবাহিত হয়েছে দরপত্র আহবান, সমীক্ষা প্রস্তুত, পত্র পত্রিকায় বিবৃতি দিয়ে।

পিই অনুপাত বিবেচনায় বিনিয়োগেও লোকসানে বিনিয়োগকারীরা

সাখাওয়াত হোসেন
পুঁজিবাজারে কখন কোন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে হবে তা পরিমাপ করা হয় কোম্পনির পিই অনুপাতের মাধ্যমে। এই অনুপাতে কোম্পানির আয় বাড়লে পিই রেশিও স্বাভাবিকভাবেই কমতে থাকে। ফলে কখন কোন কোম্পানির শেয়ার ক্রয় ঝুকিমুক্ত তাও পরিমাপ করা হয় এই পিই অনুপাতে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাও সময় সময় বিনিয়োগকারীদের ঝুকির কথা বিবেচনা করে পিই অনুপাতের ভিত্তিতে মার্জিন লোনের সিদ্ধান্ত দিয়ে থাকে। কিন্ত বর্তমান বাজার পরিস্থিতিতে যেসব খাতের পিই রেশিও কম সেইসব কোম্পানির শেয়ার ক্রয়ে করেও মুনাফা তুলতে পারছে না বিনিয়োগকারীরা। বরং প্রতিনিয়তই কমে আসছে সেইসব কোম্পানির শেয়ারের দাম।

Sunday, October 13, 2013

আট টাকার লবন বিক্রি হচ্ছে ত্রিশ টাকায়
লবন ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে
পারেনি বাণিজ্যমন্ত্রণালয়

লবন ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে পারেনি বাণিজ্যমন্ত্রণালয়। পরে বাধ্য হয়ে অনুমোদন দিয়েছেন আমদানি। মাঠ পর্যায়ে লবনের উৎপাদন খরচ আট টাকা হলেও তা বিক্রি করা হচ্ছে ত্রিশ থেকে পয়েত্রিশ টাকা। এটি বাণিজ্যমন্ত্রণালয়ের তথ্য। আর ট্যারিফ কমিশন বলছে, দেশের যে প্রতিষ্ঠানগুলো লবন উৎপাদন করছে তারা তাদের স্বক্ষমতার পঞ্চাশ শতাংশও ব্যবহার করছে না। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় লবনের দাম বাড়ছে।
এ বিষয়ে বাণিজ্য সচিব গোলাম হোসেন বলেন, রমজানে অযৌক্তিকভাবে ব্যবসায়ীরা লবণের দাম বাড়িয়েছে। বর্তমানে জনগণের প্রত্যাশার চেয়ে অনেক বেশি মূল্যে লবণ বিক্রি হচ্ছে। চাহিদা তুলনায় বেশি লবণ আমদানি করা হয়েছে। রমজানের আগে শিল্প মন্ত্রণালয় ও লবণ উৎপাদনকারীদের সঙ্গে আলোচনা করে লবণ আমদানি উন্মুক্ত করা হয়।

বাতিল হতে পারে লাইসেন্স
লবন কারসাজিদের বিরোদ্ধে
সিদ্ধান্ত আগামী সপ্তাহে

লবন নিয়ে কারসাজিকারদের বিরোদ্ধে সিদ্ধান্ত আগামী সপ্তাহে। গতকাল বুধবার ট্যারিফ কমিশন অব বাংলাদেশ (বিটিসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় স্টেক হোল্ডাররা লবন নিয়ে অসাধু ব্যবসায়ীদের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছেন। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি দেশের কয়েকটি ব্র্যান্ডের লবনের মোড়ক নকল করে আমদানিকৃত লবন বাজারজাত করার প্রেক্ষিতে স্টেক হোল্ডার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় প্রতিনিধিদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক সম্পর্কে ট্যারিফ কমিশনের মনিটরিং বিভাগের প্রধান আব্দুল কাইয়ূম বলেন, সব স্টেক হোল্ডাররা উপস্থিত না থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আগামী সপ্তাহে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

দেশীয় ব্র্যান্ডের নকল মোড়কে সয়লাব বাজার
হুমকির মুখে ৮শ কোটি টাকার লবণ শিল্প


দেশীয় ব্র্যান্ডের লবণের মোড়ক নকল করে প্রতারণায় নেমেছে একটি চক্র। নকল মোড়কের লবনের পাইকারী দাম কম হওয়ায় আসল ব্র্যান্ডের লবণ কিনছে না বিক্রেতারা। এতে হুমকির মধ্যে পড়েছে দেশীয় প্রায় আটশ কোটি টাকার লবণ শিল্প। সম্প্রতি ট্যারিফ কমিশনের এমন অভিযোগ করেছে কয়েকটি দেশীয় লবণ প্রস্তুতকারক।
জানা গেছে, কনফিডেন্স সল্ডের মোড়ক নকল করে বাজারজাত করা হচ্ছে কনফিডেন্স ফাইন চয়েস, এসিআই মোড়ক নকল করে আইসিএল সল্ট নামে বাজারজাত করা হচ্ছে। দেশীয় আরেকটি ব্র্যান্ড নকল করে বাজারজাত করা হচ্ছে গ্লোবাল সুপার হোয়াইট সল্ট নামে। এছাড়া বাজাজ প্রোডাক্ট নামে লবণ বাজারজাত করা হচ্ছে ইন্ডিয়ান একটি ব্র্যান্ড। কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের বাজারে বাজাজ ব্র্যান্ড লবন সরবরাহ করছে না। কোনো অসাধু চক্র বাজাজ ব্র্যান্ডকে অবৈধভাবে ব্যবহার করছে। 
সম্প্রতি ট্যারিফ কমিশনে দেশীয় লবণ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো অভিযোগ করেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তাদের লবণের মোড়ক নকল করে নিম্মমানের লবণ বাজারজাত করছে। এতে হুমকির মুখে পড়ছে দেশীয় লবণ শিল্প। যেসব ব্যবসায়ী এ ধরনের কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত তাদের বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়েছে।

Wednesday, May 29, 2013

দেশীয় পন্যের স্বত্ব রক্ষায় জেল ও জরিমানা
বিধান রেখে নতুন আইন হচ্ছে


সাখাওয়াত হোসেন
দেশীয় পণ্যের স্বত্ব রক্ষার জন্য তৈরি করা হচ্ছে নতুন একটি আইন। এই আইন তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যে সব পন্য ঐতিহ্য হিসাবে পরিচিত সেগুলোর স্বত্ব যেন ভিন্ন কোনো দেশ দাবি করতে না পারে। ভৌগোলিক নির্দেশক নামের এই আইনের ব্যত্যয় হলে জেল জরিমানা হবে। অর্থাৎ কেউ যদি এই আইন অমান্য করে তা হলে তার জন্য সর্বোচ্চ চার বছরের জেল ও তিন লাখ টাকা জরিমানার বিধান রাখা হচ্ছে। খুব শিগগির এই আইনটি মন্ত্রিসভায় উপস্থাপন করার সম্ভাবনা রয়েছে। তবে এর আগে এই আইনটির সম্পর্কে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। খসড়া এই আইনটি মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। 

Tuesday, December 4, 2012

গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর

মন্ত্রী
নাম মন্ত্রণালয় মোবাইল নম্বর
শেখ হাসিনা প্রধানমন্ত্রী ------
আবুল মাল আবদুল মুহিত অর্থ ০১৭১১৫৬৫৭৯০
সৈয়দ আশরাফুল ইসলাম  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ০১৭১৫৪০৩৯৪৫
অ্যাড. সাহারা খাতুন স্বরাষ্ট্র ০১৭১১-৪০৬৫৬৬
আবুল কালাম আজাদ  তথ্য ০১৭১৪-০২৬৩৮৪
০১৯১২-২০৬২২৯
আব্দুল লতিফ সিদ্দিকী বস্ত্র ও পাট ৯১৩৭১০৭----
ডা. আ ফ ম রুহুল হক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ০১৭১১-৫৬০৩৭০
ব্যারিস্টার শফিক আহমেদ আইন, বিচার ও সংসদ বিষয়ক ০১৭১৫-৪৬৩৩২২
বেগম মতিয়া চৌধুরী কৃষি ০১৭১২-২৩২৩২০

Friday, August 31, 2012

মন্ত্রণালয়গুলোর অসহযোগিতার কারণে অচল প্রাইভেটাইজেশন কমিশন: চেয়ারম্যান

A_©bxwZ cÖwZ‡e`K : mswkøó gš¿Yvjq¸‡jvi Amn‡hvwMZvi Kvi‡Y Kvh©Z APj n‡q Av‡Q †emiKvixKiY cÖwZôvb cÖvB‡fUvB‡Rkb Kwgkb| eZ©gvb miKv‡ii mv‡o wZb eQ‡iiI †ewk mg‡q gvÎ cuvPwU cÖwZôvb †emiKvwiKi‡Yi Rb¨ wewfbœ gš¿Yvjq †_‡K Qvov n‡q‡Q, hv AwZ  bMb¨ e‡j gšÍe¨ K‡i‡Qb Kwgk‡bi †Pqvig¨vb W. wgR©v Ave`yj Rwjj|

Saturday, August 25, 2012

তথ্য নেই শিল্প মন্ত্রণালয়ে প্লাস্টিক শিল্প নগরী হয়নি ৬ বছরেও

সাখাওয়াত হোসেন সুমন: বিগত ছয় বছর ধরে থমকে আছে প্লাস্টিক শিল্প নগরী ¯’াপনের কার্যক্রম। বিসিক ও প্লাস্টিক অ্যাসোসিয়েশনের মধ্যে এ সম্পর্কিত চুক্তি সম্পাদিত হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। বাস্তবায়নের দায়িত্বে থাকা শিল্প মন্ত্রণালয় এই কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। অনেক খোঁজাখোঁজি করে মন্ত্রণালয়ের উপ-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা জানালেন, ফাইল পাওয়া যা”েছ না।

Saturday, July 14, 2012

আমদানিমূল্যের শতভাগ মুনাফা করছে ব্যবসায়ীরা

পণ্য    আমদানি মূল্য       পাইকারি মূল্য      কুচরা মূল্য
রসুন    ৪০ টাকা            ৪৪ টাকা           ৯০-১০০ টাকা
হলুদ    ৫৫ টাকা         ৫৮-৬০ টাকা    ১২০-১৪০ টাকা
পেঁয়াজ    ১৩-১৪ টাকা    -                    ৩০-৩২ টাকা
খেজুর    ৬০ টাকা    -                  ১০০-১১০ টাকা

অর্থনীতি প্রতিবেদক : রসুনের আমদানি খরচ ৪০ টাকা। পাইকারী বাজারে তা বিক্রি হয় ৪৪ টাকায়। সাধারণ ক্রেতাদের কাছে সেই রসুনের কেজি বিক্রি করা হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা।  হলুদের প্রতি কেজি আমদানি খরচ ৫৫ টাকা। পাইকারী বাজারে তা বিক্রি করা হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা। আর খুচরা বিক্রেতারা দাম রাখছে প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা। প্যাকেটজাত হলুদ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০ টাকা। পেঁয়াজের প্রতি কেজি আমদানি খরচ ১৩ থেকে ১৪ টাকা। ভোক্তার কাছে তা বিক্রি করা হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা। খেজুরের প্রতি কেজি আমদানি খরচ ৬০ টাকা আর ভোক্তা পর্যায়ে তা বিক্রি করা হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা। আর প্রতি কেজি ডালে ব্যবসায়ীরা মুনাফা করছে ৪৩ টাকা।

Sunday, July 1, 2012

বিদেশি প্রতিশ্রুতির অর্থ আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি সুদের বোঝা কমাতে বিদেশি ঋণ বাড়ানোর পরামর্শ বিশেজ্ঞদের


চলতি অর্থবছরে বিদেশির প্রতিশ্রুতির অর্থ আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি না। গত মাস পর্যন্ত বৈদেশিক অর্থ ছাড় হয়েছে লক্ষ্যমাত্রা চেয়ে ১৭২ কোটি ডলার কম। এদিকে সুদের বোঝা কমাতে ও বেসরকারি খাতে তারল্য প্রবাহ বাড়াতে বিদেশি অর্থ ছাড়ে বিশেষ নজর দেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্র মতে, সরকার ২০১১-১২ অর্থবছরের মোট বৈদেশিক অর্থের পরিমাণ নির্ধারণ করেছিল ৬০০ কোটি ডলার। এসেছে মোট ৪২৮ কোটি ৮০ লাখ ডলার। এরমধ্যে ঋণ ৩০৬ কোটি ৪৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার এবং অনুদান হচ্ছে ১২১ কোটি ৭৮ লাখ ১০ হাজার মার্কিন ডলার। সে হিসাবে এখনও লক্ষ্যমাত্রার চেয়ে প্রতিশ্রুতি আদায় কম রয়েছে প্রায় ১৭১ কোটি ৫০ লাখ ডলারের মতো। এছাড়া গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রতিশ্রুতির পরিমাণ কমে গেছে। অর্থাৎ মে মাস পর্যন্ত প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল মোট ৪৯১ কোটি ৬০ লাখ ২ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ ছিল ৪৩৭ কোটি ৫০ লাখ ৮ হাজার মার্কিন ডলার এবং অনুদান ছিল ৫৪ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

রমজানে বিশেষ গোয়েন্দা নজরদারিতে থাকবে গার্মেন্টস

অর্থনীতি প্রতিবেদক : আসন্ন রমজানে বিশেষ গোয়েন্দা নজরদারি থাকছে দেশের সব গার্মেন্টস শিল্প-কারখানায়। একই সঙ্গে নজরদারিতে থাকবেন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। গার্মেন্টস কারখানাগুলোতে বেতন-ভাতা ও ঈদ বোনাস নিয়ে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য এবার আগে থেকেই সংশি¬ষ্টদের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা যায়।